আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যানজট নিয়ন্ত্রণে ঢাকা মহানগরের প্রবেশপথে পার্কিং নির্দেশনা দেওয়া হয়েছে।
ট্রাফিক নির্দেশনা: গাবতলী থেকে আগত যানবাহন: মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে পার্কিং। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে আগত যানবাহন: ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ক্যাম্পাস এলাকায় পার্কিং। আব্দুল্লাহপুর থেকে আগত যানবাহন: ৩০০ ফিট এলাকায় পার্কিং।
ঢাকা মহানগরের যানজটমুক্ত পরিবেশ ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি সবার সহযোগিতা কামনা করেছে।
0 মন্তব্যসমূহ